• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সবজান্তা সমীপেষু – নভেম্বর ১২, ২০১২

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » রসবার্তা » সবজান্তা সমীপেষু – নভেম্বর ১২, ২০১২

গাধা ঘাস খায় কেন?
বুদ্ধিমান বলে, কারণ ঘাসে এখনো ফরমালিন মেশানো হয় না!

কী করলে হাততালি পাওয়া যায়?
নিজে হাততালি শুরু করেন, দেখবেন আশপাশ থেকেও দু-চারটা পড়ছে!

কখন বুঝব পায়ের নিচে মাটি নেই?
যখন দেখবেন আশপাশে ডেভেলপার এসে গেছে!

ডাক্তার এবং ডাকাত দুটোই ‘ড’ দিয়ে শুরু, তাদের মধ্যে পার্থক্য কী?
ডাকাতের হাতে মরার চেয়ে ডাক্তারের হাতে মরা উত্তম!

দেয়ালেরও কান আছে, বিষয়টা কি সত্যি?
দেয়ালের কাছে মুখ নিয়ে কোনো গোপন কথা বলে দেখতে পারেন!

কেউ যখন বলে, সন্ত্রাসী যেখানেই থাকুক তাকে আমরা ধরে আনব, এর মানে কী?
মানে হচ্ছে, তাকে ধরে এনে কাজ দেওয়া হবে।

Category: বাংলা কৌতুক । Bangla Jokes, রসবার্তা
Previous Post:ভ্যানিটি ব্যাগ – স্তেফানিয়া গ্রদজেনস্কায়া
Next Post:মা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑