• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আচ্ছা, বিক্রি কর

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » বিবিধ জোকস » আচ্ছা, বিক্রি কর

বাজারে গিয়ে কোনো পানওয়ালাকে দেখলে এই কৌতুকটা মনে পড়ে আমার—
এক লোক বাজারে পান বিক্রি করত। ক্রেতা আকর্ষণের জন্য হাঁক দিত, ‘লাগবে পান, পান!’ তখনই পাশের দোকানদার বলে উঠত, ‘টানব ধরে কান।’ বেচারা মহাবিরক্ত। কিছু বলতেও পারে না, সহ্যও করতে পারে না। একদিন বাসায় ফিরে স্ত্রীকে ঘটনাটা খুলে বলল সে। সব শুনে স্ত্রী জানতে চাইল, ‘ওই দোকানদার কী বিক্রি করে?’ পানওয়ালা বলল, ‘আদা।’
‘নিশ্চয় হাঁক দেয়, “লাগবে আদা, এই লাগবে আদা!” বলে?’ জানতে চাইল স্ত্রী।
হ্যাঁ–সূচক উত্তর দিল পানওয়ালা। স্ত্রী বলল, ‘তাহলে তুমি ওই হাঁক শোনার পরপরই বলবে, ‘তুই একটা গাধা। তুই একটা গাধা।’ পরদিন যথারীতি বাজারে গেল সে। দোকানে বসে হাঁকও দিল। উত্তরে আদার দোকানদার বলল, ‘টানব ধরে কান!’ তখনই এগিয়ে গেল পানওয়ালা। জানতে চাইল, ‘এই, তুই কী বিক্রি করিস?’ আদাওয়ালা বলল, ‘কেন, আদা!’ পানওয়ালা কোনোভাবেই মনে করতে পারল না স্ত্রী তাকে কী শিখিয়ে দিয়েছে। অনেকক্ষণ বসে থেকে সে বলল, ‘আচ্ছা, বিক্রি কর।’

–প্রাণ রায়

Category: বাংলা কৌতুক । Bangla Jokes, বিবিধ জোকস
Previous Post:ময়ী
Next Post:আমার বাবা মারা গেছে বুঝবো সে তো আমি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑