• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বেকুব আর আহাম্মক

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » বিবিধ জোকস » বেকুব আর আহাম্মক

অফিসের বস কর্মচারীদের বললেন, ‘আমি ক দলের সমর্থক। তোমাদের মধ্যে যারা ক দলের সমর্থক, হাত তোলো দেখি।’
কর্মচারীরা কেউই বসকে চটাতে চায় না। ঝটপট সবাই হাত তুলল, একমাত্র মামুন ছাড়া।

বস কড়া গলায় বললেন, ‘মামুন, তুমি ক দলের সমর্থন করো না! তাহলে তুমি কোন দলের সমর্থন করো?’
‘খ দল স্যার।’ জবাব দিল সে।
‘কেন?’
‘স্যার আমার সবচেয়ে কাছের বন্ধু শুভ আর বাবুল খ দলের সমর্থন করে। তাই…’
‘আচ্ছা। যদি বলি শুভ আর বাবুল দুজনই আস্ত বেকুব আর আহাম্মক, তবু তুমি খ দলেরই সমর্থন করবে?’
‘মনে হয় না স্যার। বেকুব আর আহাম্মক হলে ওরাও নিশ্চয়ই আপনার মতো ক দলকেই পছন্দ করত!’

Category: বাংলা কৌতুক । Bangla Jokes, বিবিধ জোকস
Previous Post:দলের ব্যর্থতা নিয়ে কথা
Next Post:রেফারিদের বন্ধুও থাকে!

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑