• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

শস্যদানা আর একটা বাঁশি

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » বিবিধ জোকস » শস্যদানা আর একটা বাঁশি

ধারণা করা হয়, এটি একটি সত্যি ঘটনা।
এমআইটির একজন ছাত্র প্রতিদিন সকালে বিশ্ববিদ্যালয়ের মাঠে হাজির হতেন। তাঁর হাতে থাকত শস্যদানা আর একটা বাঁশি। মাঠ ঘুরে ঘুরে তিনি শস্যদানা ছিটিয়ে দিতেন আর বাঁশি বাজাতেন। মাঠজুড়ে পাখিরা খুঁটিয়ে খুঁটিয়ে খেত সেই শস্যদানা। একই কাজ ছাত্রটি করে গেছেন টানা তিন মাস।
কাণ্ডটা ঘটল সেদিন, যেদিন মাঠে একটি ফুটবল ম্যাচের আয়োজন করা হলো। খেলার শুরুতে রেফারি বাঁশি বাজাতেই ঘটল বিপত্তি।
মাঠ থেকে পাখি সরাতে গিয়ে খেলা শুরু হতে সেদিন আধ ঘণ্টা দেরি হয়েছিল!

Category: বাংলা কৌতুক । Bangla Jokes, বিবিধ জোকস
Previous Post:খ্যাতিমানদের মজার উক্তি (মে ০৩, ২০১৪)
Next Post:দলের ব্যর্থতা নিয়ে কথা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑