• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

গাছে কাঁঠাল গোফে তেল

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » ব্যক্তিত্ব » গোপাল ভাঁড় » গাছে কাঁঠাল গোফে তেল

গোপালের পাশের এক প্রতিবেশীর নাম কেদার। তার বাড়ির উঠানে কাঁঠাল গাছ ছিল। গাছটিতে প্রতি বছর বেশ বড় বড় কাঁঠাল হত। খেতে মধুর মত মিষ্টি। কিন্তু একটা কাঁঠালও সে কাউকে দিত না। গাছে একটি কাঠাঁল পাকলে তার গন্ধে পাড়া মাত করে তুলত। গোপাল যাচ্ছিল কেদারের বাড়ির সামনের রাস্তাদিয়ে। যেতে যেতে দেখলে কেদার দাওয়ায় বসে একবাটি সরষের তেল নিয়ে গোঁফে, বেশ করে মাখাচ্ছে। তাই দেখে গোপাল জিজ্ঞাসা করলে, কি হচ্ছে কেদার ভায়া।
কেদার বললে, গাছের বড় কাঠাঁলটা পাকবে মনে হচ্ছে তাই গোঁফে তেল মাখাচ্ছি। কাল সকালে ওটাকে দিয়ে জলযোগ করবার ইচ্ছে আছে।
গোপাল বললে, একটু বেশি করে মেখে রাখ ভাই, তা না হলে গোঁফে আঠা জড়িয়ে যাবে। ভাল করে না মাখালে তেল যদি- গোঁফে আঠা লাগে ছাড়াতে কষ্ট হবে।
সেদিন রাতেই কাঁঠালটা কে চুরি করে নিয়ে চলে গেল। পরের দিন কেদার গোপালকে ডেকে দুঃখ করে বললে, জানো গোপাল আমার গোঁফে তেল মাখানই সার হল কাঠাল খাওয়া হল না আর। কাল রাতে কাঁঠালটা চুরি হয়ে গেছে। গোপাল ভীষণ দুঃখ প্রকাশ করে বলল, কি আর করবে দাদা একেই বলে- গাছে কাঁঠাল গোঁফে তেল।

Category: গোপাল ভাঁড়, বাংলা কৌতুক । Bangla Jokes, ব্যক্তিত্ব
Previous Post:মোসায়েবি সোজা নয়
Next Post:চোরের আজব সাজা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑