• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

তোমার আমার ব্যাপার

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » ব্যক্তিত্ব » গোপাল ভাঁড় » তোমার আমার ব্যাপার

গোপাল একদিন তার প্রিয় বন্ধু নেপালকে বললে, দেখো ভাই সবই তোমার আমার ব্যাপার।
নেপাল জিজ্ঞাস করলে, সে আবার কি রকম?
গোপাল বললে, এই ধরো নেপাল- তোমার বাড়ি আমার বাড়ি, আমার বাড়ি তোমার বাড়ি, তোমার টাকা আমার টাকা, আমার টাকা তোমার টাকা, তোমার জামা আমার জামা, আমার জামা তোমার জামা এই সব আর কি।
বন্ধুবর অবাক হয়ে গোপালের মুখের দিকে তাকিয়ে রইল এ হেন অন্তরঙ্গতার ছোঁয়া পেয়ে। গোপাল ততক্ষণে ভেল্কি দেখানোর মত নেপালের পকেটে হাত ঢুকিয়ে খাবলা মেরে কিছু পয়সা তুলে নিয়ে বলে, এই যেমন তোমার পকেট আমার পকেট সেই পকেট তোমারই থাকল- তোমার হাত, মানে আমার হাত গেল আর এল।
নেপালের নয়ন গোল হয় আর বদন ক্রমাগতবিস্ফরিত হতে থাকে।

Category: গোপাল ভাঁড়, বাংলা কৌতুক । Bangla Jokes, ব্যক্তিত্ব
Previous Post:ঘোড়া নয়, গাধা দরকার
Next Post:আজ তুমি দূর বহুদূর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑