• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

তুমি একটু সরে বস

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » ব্যক্তিত্ব » গোপাল ভাঁড় » তুমি একটু সরে বস

গোপাল একদিন হাসতে হাসতে আসছে। রাজসভায় পৌছে মহারাজকে বললে, মহারাজ, আজ আমার জীবন ধন্য। আসার পথে এক সুশীল বালকের সাক্ষাৎ পেলুম। তার কথা কানে না শুনলে বিশ্বাস করতে পারবেন না। সে কেমন সুশীল বালক।
রাজা কৃষ্ণচন্দ্র জিজ্ঞেস করলেন, কি রকম সুশীল বালক সে? তোমার কথা বলার ধরণ শুনে হাসি পাচ্ছে আমার। হেঁয়ালি ছেড়ে তাড়াতাড়ি বলত বাপু। না শুনলে কি করে বুঝব?
গোপাল বললে, পাড়া দিয়ে আসতে আসতে আমার প্রতিবেশী হারু মন্ডলের বাবা ছেলেকে আপনার আর এক গাড়িতে দেখতে পেলাম। ওরা দুজনে মৌজ করে বসে খাচ্ছে। বাপ ছেলে একসঙ্গে বসে ছিল। ছেলে কিছুক্ষণ পরে বাপকে বলল বাবা, তুমি একটু সরে যাও, আমি এখন গাঁজা টানব। তুমি সামনে বসে থাকলে আমি গাঁজা টানব কি করে? লোকে দেখলে, বা তুমি নিজেও মনে কি ভাববে। তুমি আমার গুরুজন, তোমার সামনে গাঁজা টানা তো উচিত নয়। অতএব, বাবা তুমি একটু কৃপা করে সরে বস। আমার কাজটা শ্রীঘ্র শেষ করি।

Category: গোপাল ভাঁড়, বাংলা কৌতুক । Bangla Jokes, ব্যক্তিত্ব
Previous Post:গা-চাটা-চাটির ব্যাপার
Next Post:সুক্তো ডাকলেই হয়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑