• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

শর্ট কাটে ধনী

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » ব্যক্তিত্ব » গোপাল ভাঁড় » শর্ট কাটে ধনী

গোপালের বুদ্ধি প্রখর। একবাক্যে সকলে তা স্বীকার করত। তারজন্য গোপালের সঙ্গে নানান ধরনের লোক প্রায়ই দেখা করতে আসত।
একবার এক ভদ্রলোক এসে গোপালকে জিজ্ঞেস করল গোপাল, তোমার তো এত বুদ্ধি। তোমার বুদ্ধির জোরে আমাকে বিনা পুজিতে ধনী হবার সহজ উপায় বাৎলে দিত পার?
গোপাল হেসে বলেনে, ধনী হবার সহজ উপায় বাতলে দিতে পারি, ফি বার করুন দশ টাকা। আপনিও এরপর এইভাবে দেশবিদেশে, প্রতিবেশীদের কাছে চাউর কেরে দিন যে অল্প অল্প দক্ষিণায় ধনী বানানোর মন্ত্র আপনি জানেন। লোকের ভিড় আপনার কাছে ভেঙ্গে পড়বে। শর্ট-কাটে ধনী কে না হতে চায় বেকুব ছাড়া? আপনি সকলের কাছ থেকে এইভাবে ধনী বাননোর ফরমুলা বাতলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে যদি দশটা করে টাকাও আদায় করতে পারেন তাহলে আপনি বিনা পুজিতে অতি সহজেই ধনী হয়ে যাবেন। ধনী হবার সহজ উপায় আপনি আর পাবেন না। বিশ্বাস না হয় পরীক্ষা করেই দেখুন না, মিথ্যে বলছি কি সত্যি বলছি। এই বলে গোপাল মুচকি মুচকি হাসতে লাগল।

Category: গোপাল ভাঁড়, বাংলা কৌতুক । Bangla Jokes, ব্যক্তিত্ব
Previous Post:ভেট নাই তাই ভিড়
Next Post:২০১৪ শিক্ষাবর্ষের প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর বই সমূহ ফ্রি ডাউনলোডের লিঙ্ক

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑