• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বর্ষ-ফল

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » ব্যক্তিত্ব » গোপাল ভাঁড় » বর্ষ-ফল

শ্রী গোপাল উবাচ- উদ্ভটচন্দ্র জ্যোতিষ রন্তা শাস্ত্রীজী নববর্ষের যে বিশুদ্ধ নবগ্রহ সিদ্ধ পঞ্জিকা প্রকাশ করেছেন, তার গোড়ার পর্বে দেশগত বর্ষফল এইভাবে গুঞ্জিত-
১. দেশের অবস্থা রকম ফেরে মন্দই যাবে না। কেউ খেতে পাবে কেউ পাবে না, কেউ চাকরিতে বহাল হবে, কেউ আবার বরখাস্তও হতে পারে।
২. গঙ্গার জলে ইলিশ কিছু পড়বে। আগের বারের চেয়ে কম হওয়ারই সম্ভাবনা। তবে কিছু বেশি হলেও অবাক হবার কিছু নেই, কারণ কতকগুলি শুভগ্রহেরও যোগাযোগ আছে। (কালির প্রভাবে পুকুরের ইলিশও স্থানবিশেষে বেশ মিলতে পারে।)
৩. বর্তমান গবুচন্দ্রের গৌরী সেন সরকারই টিকে থাকবেন, যদি না অসাধারণ কোন কোপ গ্রহ সন্নিবেশে আচমকা ওলোট পালোট না হয়ে যায়। আর বর্তমান গবু কানুন বহাল থাকলে হবুচন্দ্রই প্রধান অমাত্য থাকবেন, অবশ্য যদি না তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেন, বা দলের লোক তাকে ঠেঙ্গিয়ে অন্য কোন সরেস হারাচাঁদ বা পাটোয়ারী লালকে দলপতি বলে মনোনীত না করে!
৪. মাঝে মাঝে যান দুর্ঘটনা হবে, গরুর গাড়ি ‍চাপা বা মানুষ চাপা পড়েও কিছু কিছু লোক মারা যেতে পারে!

Category: গোপাল ভাঁড়, বাংলা কৌতুক । Bangla Jokes, ব্যক্তিত্ব
Previous Post:বৃষ-দোহন কী সোজা
Next Post:আত্মহত্যার সহজ উপায়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑