• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

দোসরা মনিব

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » ব্যক্তিত্ব » গোপাল ভাঁড় » দোসরা মনিব

একদিন এক জরুরী কাজের জন্য রাজা গোপালকে ডেকে পাঠালেন। গোপাল বাড়ি ছিল না সে বাজার করতে গিয়েছিল। বাজার থেকে এসে শুনতে পেল রাজবাড়িতে রাজার হুকুম যে ঠিক সময়ে সভায় হাজির হওয়ার জন্য। রাজা ওদিকে গোপালের দেরি দেখে রেগে অস্থির হয়ে উঠেছিলেন।
গোপাল আসা মাত্রই চড়া গলায় বললেন, আমার হুকুম পেয়ও তুমি আসতে দেরি করো, আমায় তুমি অমান্য করতে শুরু করেছো তাহলে? আমার আর তোমাকে প্রয়োজন নাই।
গোপাল করজোড়ে বললে, সে কি সর্বনাশে কথা প্রভু? আপনাকে অমান্য করবো, আপনার দাসানুদাস হয়ে? ব্যাপার কি জানেন আমি চাকুরি করি দুটো। একটা হল রাজার আর একটা বৌয়ের। বৌয়ের বাজার না করলে রেগে ঢোল, আর তাহলেই রাজার বয়স্যগিরিতে গোল হয়ে যায়। যদি বৌকে আপনি মাথা মুড়িয়ে ঘোল ঢেলে দেশ থেকে বার করে দিতে পারেন, দিন মহারাজ! তা হলে ডবল চাকরির ঝামেলা আর ধকল থেকে রেহাই পেয়ে আমি একমনে রাজসেবায় আত্ননিয়োগ করতে পারি। এ ছাড়া আমার কোনও উপায় নেই মহারাজ।
গোপালের কথার ঢং দেখে রাজার রাগ উবে গেল। তিনি হো হো করে হেসে উঠলেন। সভায় আর সকলে মহারাজের হাসিতে যোগ দিতে ভুল করল না।

Category: গোপাল ভাঁড়, বাংলা কৌতুক । Bangla Jokes, ব্যক্তিত্ব
Previous Post:কানামাছি ভোঁ-ভোঁ
Next Post:বুদ্ধির ঢেঁকি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑