• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

গুণীজন কহেন – অক্টোবর ১৫, ২০১২

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » রসবার্তা » গুণীজন কহেন – অক্টোবর ১৫, ২০১২

বিকিনি হলো কাঁটাতারের বেড়ার মতো। এটা সম্পত্তি রক্ষা করে কিন্ত দেখার ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি করে না।
জোয়ি অ্যাডামস
মার্কিন কৌতুক অভিনেতা

আমাকে সব সময় শেখানো হয়েছে বড়দের সম্মান করতে। এখন আমার সেই বয়স হয়েছে, যখন আমার আর সম্মান করার মতো কেউ নেই।
জর্জ বার্নস
মার্কিন কৌতুক অভিনেতা

সবার জীবনেরই একটা উদ্দেশ্য থাকে। আপনাদেরটা সম্ভবত টেলিভিশন দেখা।
ডেভিড লেটারম্যান
মার্কিন টিভি উপস্থাপক

নির্বুদ্ধিতা ও বিচক্ষণতার মধ্যে পার্থক্য হলো—বিচক্ষণতার একটা সীমা আছে।
আলবার্ট আইনস্টাইন
জার্মান বিজ্ঞানী

উড়োজাহাজের অক্সিজেন মাস্কের কথা জানেন? আমার মনে হয় না ওগুলোতে কোনো অক্সিজেন আছে। আমার মনে হয় ওগুলো রাখা হয় শুধু চিৎকার বন্ধ করতে।
রিটা রুডনার
মার্কিন অভিনেত্রী

আমার পড়শি আমাকে জিজ্ঞেস করল সে আমার লনমোয়ারটা ব্যবহার করতে পারে কি না। আমি বললাম, পারে, যতক্ষণ না সে সেটাকে আমার বাগান থেকে বের না করে।
এরিক মোরক্যাম্বে
ইংরেজ কৌতুক অভিনেতা

যখন দেখবেন কোনো বিবাহিত দম্পতি রাস্তায় হাঁটছে, যে জন কয়েক কদম সামনে থাকবে সে পাগল।
হেলেন রোলান্ড
মার্কিন সাংবাদিক

Category: বাংলা কৌতুক । Bangla Jokes, রসবার্তা
Previous Post:সহ্যের পেয়ালা – আন্তোন নেভস্কি
Next Post:পুরুষালি সহযোগিতা – আলেক্সান্দর পেরল্যুক

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑