• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কোলাকুলি

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » ব্যক্তিত্ব » গোপাল ভাঁড় » কোলাকুলি

বিজয়ার পরদিন পথের মাঝে ‍গোপাল অপরজনের সঙ্গে কোলাকুলি করল। কোলাকুলি করার সময় গোপাল অপরের ট্যাক থেকে একটি টাকা, আর অপরজন গোপালের ট্যাক থেকে কিছু খুচরো পয়সা বাগিয়ে নিল। সে খুচরো পয়সা গুনে দেখলে…. এক টাকারই খুচরা রয়েছে। গোপালের পকেটে মাত্র একটাকাই ছিল জেনে মনে মনে বেশ একটু ক্ষুন্ন হল, তখন গোপাল অপরজনকে বললে, এসো ভাই, আবার আমরা কোলাকুলি করি। যার ট্যাকে যা ছিল তাই ফিরিয়ে দিই। আমাদের উভয়ের যে একই পেশা, এই কোলাকুলির দ্বারা তো বেশ ভালই বোঝা গেল। এখন থেকে আমরা দুজন দুজনের বন্ধু।

Category: গোপাল ভাঁড়, বাংলা কৌতুক । Bangla Jokes, ব্যক্তিত্ব
Previous Post:পিতৃকল্প
Next Post:খট্টাঙ্গ পুরাণ প্রসঙ্গ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑