• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কাৎ করবেন না দাদা রস গড়িয়ে পড়বে

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » ব্যক্তিত্ব » গোপাল ভাঁড় » কাৎ করবেন না দাদা রস গড়িয়ে পড়বে

‘বিদ্যাসুন্দর’ কাব্যের রচয়িতা কবি ভারতচন্দ্র রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি ছিলেন। আদি রস পরিবেশনের ব্যাপারে তাঁর সমকক্ষ তখনকার দিনে কেউ ছিলেন না। কৃষ্ণচন্দ্রেরও সমঝদার শ্রোতা ছিলেন, কবি রাজাকে বিদ্যাসুন্দর পড়ে শুনাচ্ছিলেন।
গোপাল রাজসভায় ঢুকে কবিকে কাব্যের পান্ডুলিপিটা কাৎ করে ধরে পড়তে দেখে চেচিয়ে বল উঠল, একি করছেন কবি? আপনার কাব্য যে রসে টই টম্বুর। কাৎ করবেন না দাদা, রস গড়িয়ে পড়বে। সোজা করে ধরুন।
গোপালের কথা শুনে রাজসভাস্থ সকলেই হো হো করে হেসে উঠলেন। কৃষ্ণচন্দ্র এরূপ সুন্দর কথা শুনে সঙ্গে সঙ্গে গোপালকে মনের মতো পুরষ্কৃত করলেন।

Category: গোপাল ভাঁড়, বাংলা কৌতুক । Bangla Jokes, ব্যক্তিত্ব
Previous Post:কাকপক্ষীতে টের পাবে না
Next Post:কাদের সাপ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑