• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

নিজেই দায়ী – আলেক্সান্দর কানেভস্কি

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » রম্য রচনা » নিজেই দায়ী – আলেক্সান্দর কানেভস্কি

প্রেমে পড়লাম এক মেয়ের। তারপর তার সঙ্গে তার মা-বাবার সঙ্গে দেখা করতে গেলাম তাঁদের কন্যার পাণিপ্রার্থনা করতে। আমাকে ডিভানে বসিয়ে প্রশ্ন করা হলো, ‘তোমার পেশা কী?’
‘সাহিত্যিক।’
‘নাম কী তোমার?’
আমি নিজের নাম-পদবি জানালাম।
হঠাৎ ক্ষুব্ধ হয়ে উঠল আমার প্রেমিকার পিতা।
‘তুমি! তুমি কীভাবে পারলে? কীভাবে পারলে আমাদের বাসার ত্রিসীমানা মাড়াতে? তুমি! তোমার অনেকগুলো বউ! অনেককে খোরপোশ দাও! তুমি তিনবার সংসার ভেঙেছ, ত্যাগ করেছ পাঁচ-পাঁচজন সন্তানকে! লম্পট! কোনো সুন্দরী মেয়ে রক্ষা পায় না তোমার কবল থেকে! মদ্যপ! তোমাকে প্রায়ই ধরে নিয়ে যায় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে! তুমি কলহপ্রিয়! তুমি অন্যদের সম্পর্কে নানা জায়গায় বেনামে চিঠি লেখো। তুমি কালোবাজারি! দুষ্প্রাপ্য পণ্য তুমি চড়া মূল্যে বিক্রি করো। তুমি ভবঘুরে, বেকার! রাতে চিৎকার করে রদ্দিমার্কা গান গেয়ে বেড়াও! মামলাবাজ তুমি! মামলার প্যাঁচে ফেলে নিজের মাকে ঘরছাড়া করেছ! আর এই তুমি এসেছ আমার কন্যার পাণিপ্রার্থনা করতে?’
যাবতীয় অভিযোগের ভারে বিষাদগ্রস্ত আমি নীরবে উঠে দাঁড়ালাম, বেরিয়ে এলাম তাঁদের ফ্ল্যাট থেকে, তারপর সিঁড়ি বেয়ে নামতে থাকলাম নিচে।
সব হারিয়ে গেল। আমার স্বপ্ন, প্রত্যাশা। ভেঙে গেল আমার সুখস্বপ্ন।… তবে এর দায়ভার অন্য কারও নয়। এর জন্য সম্পূর্ণভাবে দায়ী আমি নিজেই। উত্তম পুরুষে ব্যঙ্গাত্মক গল্পগুলো লেখার কোনো প্রয়োজনই ছিল না।

Category: বাংলা কৌতুক । Bangla Jokes, রম্য রচনা
Previous Post:রুশমিশালি – সেপ্টেম্বর ১৭, ২০১২
Next Post:গুণীজন কহেন – সেপ্টেম্বর ১৭, ২০১২

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑