• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সবজান্তা সমীপেষু – সেপ্টেম্বর ১৭, ২০১২

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » রসবার্তা » সবজান্তা সমীপেষু – সেপ্টেম্বর ১৭, ২০১২

উড়োচিঠির মাধ্যমে মানুষকে হুমকি দেওয়া সহজ না মুঠোফোনে?
সামনাসামনি দেওয়াটা বেশি মজার, প্রতিক্রিয়াটাও দেখা যায়!

চোখে শর্ষেফুল দেখেছি, কী করব?
এবার একটা তেলভাঙা ঘানির সঙ্গে আগাম চুক্তি করে আসুন!

মেধাবীরা রাজনীতিতে আসে না কেন?
মেধাবীরা তো সবাই নিজের চেষ্টায় টাকা আয় করতে পারে!

তিতুমীরের মুঠোফোন নম্বরটা হবে? মিসড কল দিতাম!
হবে কিন্তু তিনি তো এখন আমার সঙ্গে জরুরি কথা বলছেন!

দেশে এত হিংস্র প্রাণী থাকতে শেষতক নিরীহ কালো বিড়ালকে কেন দুর্নীতির সঙ্গে জড়ানো হলো?
যাতে পরে এই তকমায় ছেড়ে দেওয়া যায়!

এ দেশে শান্তি আসবে কবে?
শান্তিতে একটা নোবেল এসেছে, তাতেই কত অশান্তি! আর শান্তি পুরা এলে বোঝেন কী হবে!

আপনি তো সবই জানেন, তা হলে রাজনীতিতে আসছেন না কেন?
সব জানি বলেই তো আসছি না!

সূত্র: দৈনিক প্রথম আলো, সেপ্টেম্বর ১৭, ২০১২

Category: বাংলা কৌতুক । Bangla Jokes, রসবার্তা
Previous Post:গুণীজন কহেন – সেপ্টেম্বর ১০, ২০১২
Next Post:পরিত্রাণ – ইগর মার্তিয়ানভ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑