• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

রুশ মিশালি – আগস্ট ০৬, ২০১২

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » বিদেশী জোকস » রুশ মিশালি – আগস্ট ০৬, ২০১২

 নবনির্বাচিত প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রতিশ্রুতি দিয়েছেন, বিগত প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন প্রাক্তন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যে ভুলগুলো সংশোধন করতে সক্ষম হননি, সেগুলো সম্পূর্ণভাবে দূরীভূত করবেন।
 মেয়েদের বলা ‘আমি ১৫ মিনিটের মধ্যে রেডি হচ্ছি’ এবং পুরুষদের বলা ‘আমি ১৫ মিনিটের জন্য বাইরে যাচ্ছি’ সমতুল্য।
 সুখ কাকে বলে, আপনি তা উপলব্ধি করবেন সন্তান হওয়ার পর। তবে তখন আর কিছুই করার থাকবে না।
 জ্যাকি চ্যানের মুভির ডিস্ক ১৮ তলা থেকে পড়ে গেলেও সম্পূর্ণ অক্ষত থাকে। একটি আঁচড়ও পড়ে না তাতে।
 স্ত্রীর বয়স যত বাড়তে থাকে, তাকে তত বেশি ভালোবাসে তার প্রত্নতত্ত্ববিদ স্বামী।
 শৈশবের কত্ত সুবিধে! রিমোট কন্ট্রোল কানে চেপে ধরে ব্যাটম্যানকে ফোন করা যায়।
 মিসর ভ্রমণে গিয়ে প্রাগৈতিহাসিক এক শিলালিপির পাঠোদ্ধার করে ফেলেন ওষুধের দোকানে ২০ বছর চাকরির অভিজ্ঞতাসম্পন্ন ইভানভ।
 এ মহাবিশ্বে মানুষের চেয়ে বেশি বুদ্ধিমান প্রাণীর অস্তিত্বের সপক্ষে সবচেয়ে বড় প্রমাণ, তারা কখনো পৃথিবীমুখো হয় না।

Category: বাংলা কৌতুক । Bangla Jokes, বিদেশী জোকস
Previous Post:সাশ্রয় – আলেক্সান্দর শ্মিদৎ
Next Post:গুণীজন কহেন – আগস্ট ০৬, ২০১২

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑