• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

রুশ মিশালি – জুলাই ০৯, ২০১২

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » বিদেশী জোকস » রুশ মিশালি – জুলাই ০৯, ২০১২

 দর্শনের ছাত্র ইভানভ পরীক্ষার আগে তিন দিন তিন রাত প্রায় না ঘুমিয়ে অধ্যয়ন করল দর্শনতত্ত্ব, কিন্তু পরীক্ষা দিতে গেল না। কারণ, এই নশ্বর জীবনের কোনো অর্থ তো নেই!

 সাইবেরিয়ায় গ্রীষ্মকালে প্রচণ্ড গরম পড়ে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, সেই দিনটা মিস না করা।

 পাউলো কোয়েলিও তাঁর বইগুলো রচনা করেন ফেসবুকে ১৫ বছর বয়সী হতাশাচ্ছন্ন বালিকাদের স্ট্যাটাসগুলো থেকে আইডিয়া নিয়ে।

 বাল্যকাল—যখন ঘুম বিলাসিতা নয়, বাধ্যতা।

 কোনো পরিস্থিতিতেই হতাশ হবেন না। মনে রাখবেন, আপনাকে কেউ গিলে ফেললেও আপনার জন্য বহিঃপথ থাকবে দুটো।

 স্কুলশিক্ষিকা—যিনি আগে ভাবতেন, তিনি শিশুদের ভালোবাসেন।

 সম্প্রতি মূর্তি বিকৃতকারীদের একটি মূর্তি স্থাপন করা হয়েছে শহরে। মূর্তি বিকৃতকারীরা কিংকর্তব্যবিমূঢ়।

 ব্যক্তিগত বিজ্ঞাপন।
‘কিনতে চাই: প্যারাম্বুলেটর। বিক্রি করতে চাই: বই— জন্মনিয়ন্ত্রণের পদ্ধতিসমূহ।’

 স্বেচ্ছায় চাকরি ছাড়ার ঘোষণা দেওয়ার পর আরও দুই সপ্তাহ কাজ করার বিধি আছে। কিন্তু স্বেচ্ছায় ছেড়ে যাওয়া বান্ধবীদের ক্ষেত্রে এই আইন প্রযোজ্য নয় কেন?

 কয়েকজন সন্ত্রাসী একটি মদের দোকান দখল করেছে। ইতিমধ্যে তিন দিন পেরিয়ে গেলেও তারা স্পষ্ট ও বোধগম্যভাবে তাদের দাবি প্রকাশ করতে সক্ষম হয়নি।

সূত্র: দৈনিক প্রথম আলো, জুলাই ০৯, ২০১২

Category: বাংলা কৌতুক । Bangla Jokes, বিদেশী জোকস
Previous Post:মুদ্রণপ্রমাদ – আ. কারাভায়েভ
Next Post:গুণীজন কহেন – জুলাই ২৩, ২০১২

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑