• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

দুটো খুদে গল্প – ফ. ক্রিভিন

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » রম্য রচনা » দুটো খুদে গল্প – ফ. ক্রিভিন

মাছি

‘মেঝে হচ্ছে ছাদ’, ছাদের বুকে হেঁটে বেড়াতে বেড়াতে ভাবছিল এক মাছি।
‘মেঝে হচ্ছে দেয়াল’, ছাদ থেকে দেয়ালে নেমে এসে উপলব্ধি হলো তার।
আর যখন সে মেঝেতে নেমে এল, তার দৃষ্টিভঙ্গি বদলে গেল আবার।
‘আসলে মেঝে হচ্ছে মেঝে আর দেয়াল হচ্ছে দেয়াল…’
কিন্তু এমন দৃষ্টিভঙ্গির সঙ্গে দ্বিমত পোষণ করল ছাদের বুকে ঘুরে বেড়ানো মাছিগুলো। তারা বলল, ‘কী উল্টোপাল্টা যে বকছে সে! মেঝে নাকি মেঝে! হায়, পতন ঘটে এভাবেই।’

গেঞ্জি

কোট, সোয়েটার আর শার্টের তলায় গেঞ্জিকে প্রায় চোখেই পড়ে না। কিন্তু সে তো অন্যদের চেয়ে কোনো অংশেই তুচ্ছ নয়! না-ই বা থাকল তার বোতাম, পকেট বা কলার, সে তো যেকোনো কাজে সবার আগে কাঁধ বাড়িয়ে দেয় এবং আন্তরিকতার সঙ্গে পালন করে তার দায়িত্ব।
আর সবচেয়ে বড় কথা, অন্য অনেকের মতো কখনোই সে হাত গুটিয়ে বসে থাকে না।

সংকলন ও অনুবাদ: মাসুদ মাহমুদ
সূত্র: দৈনিক প্রথম আলো, জুলাই ০৯, ২০১২

Category: বাংলা কৌতুক । Bangla Jokes, রম্য রচনা
Previous Post:অ্যান্টি-রসগল্প – ন. লাবকোভস্কি
Next Post:গুণীজন কহেন – জুলাই ০৯, ২০১২

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑