• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মজা করে বলতে পারেনি

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » বিবিধ জোকস » মজা করে বলতে পারেনি

জেলখানায় নতুন এসেছে এক কয়েদি। অন্য কয়েদিদের সঙ্গে রাতে খেতে বসল সে।
হঠাৎ কয়েদিদের মধ্যে একজন বলে উঠল, ‘৩১’। আর অন্যরা হো হো করে হেসে উঠল। আরেকজন বলল, ‘৫২’। শুনেই সবাই হেসে গড়াগড়ি খেতে লাগল।
এদিকে নতুন কয়েদি ঘটনা কিছুই বুঝে উঠতে পারছে না। পাশের পুরোনো এক কয়েদিকে জিজ্ঞেস করল, ‘হচ্ছেটা কী, বলুন তো?’
পুরোনো কয়েদি: আমরা তো এখানে আছি অনেক দিন হলো। একই কৌতুক বারবার শুনতে শুনতে আমাদের মুখস্থ হয়ে গেছে। এখন আর আমরা পুরো কৌতুক বলি না। কৌতুকের নম্বরটা বলি, বাকিরা বুঝে নেয়।
এমন সময় ঘরের কোণ থেকে এক কয়েদি বলে উঠল, ‘২৯’। কিন্তু এবার কেউই হাসল না।
নতুন কয়েদি: কী ব্যাপার, কেউ হাসছে না কেন?
পুরোনো কয়েদি: দূর, ব্যাটা কৌতুকটা একেবারেই মজা করে বলতে পারেনি!

Category: বাংলা কৌতুক । Bangla Jokes, বিবিধ জোকস
Previous Post:আমরা চারজন ছিলাম
Next Post:ক্রেডিট কার্ডটা হারানো গেছে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑