• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ঘোড়াটা কোথায়

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » বিবিধ জোকস » ঘোড়াটা কোথায়

মকবুল সাহেবের দুই যমজ ছেলে। এক ছেলে ভীষণ নিরাশাবাদী, অন্যটা খুবই আশাবাদী। একবার দুই ছেলের জন্মদিনে মকবুল একটা ফন্দি আঁটলেন। নিরাশাবাদী ছেলেটার ঘরে রাখলেন অনেক খেলনা, আর আশাবাদী ছেলেটার ঘরে রাখলেন একটা দড়ি। কী হয়, দেখার ইচ্ছা তাঁর।
কিছুক্ষণ পর গেলেন নিরাশাবাদী ছেলের ঘরে। দেখলেন, ছেলেটা ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। বললেন, ‘কি রে, কাঁদছিস কেন?’
ছেলেটি বলল, ‘এত খেলনা দেখে আমার বন্ধুরা হিংসায় জ্বলে যাবে। কদিন পর পর ব্যাটারি কিনতে হবে। তারও কদিন পর তো ভেঙেই যাবে। এখন এত খেলনা দিয়ে আমি কী করি?!’
মকবুল সাহেব এবার গেলেন আশাবাদী ছেলের ঘরে। ঘরে ঢুকতেই ছেলেটা দৌড়ে এসে বাবাকে জড়িয়ে ধরে বলল, ‘ধন্যবাদ বাবা! ঘোড়াটা কোথায় রেখেছ?!’

Category: বাংলা কৌতুক । Bangla Jokes, বিবিধ জোকস
Previous Post:ভাংতি নেই
Next Post:আমরা চারজন ছিলাম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑