• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

হাসপাতালের বিছানায় শুয়ে আছি

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » বিবিধ জোকস » হাসপাতালের বিছানায় শুয়ে আছি

এক বিদেশির সঙ্গে রাজনীতি এবং গণতন্ত্র বিষয়ে কথা হচ্ছিল এক বাংলাদেশির। কথায় কথায় বিদেশি বললেন, একবার রাস্তায় আমাদের এলাকার নেতার সঙ্গে দেখা হয়ে গেল। সবার সামনে উঁচু গলায় আমি বললাম, ‘নির্বাচনের সময় তো অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন। এলাকার রাস্তা সংস্কার করবেন, ছিনতাই হ্রাস করবেন। কই, এখন তো এসবের কিছুই দেখছি না।’ এ কথা বলার পর প্রথম দিন কোনো উন্নতি দেখলাম না, দ্বিতীয় দিনও কোনো উন্নতি দেখলাম না। তৃতীয় দিনে গিয়ে দেখলাম, রাস্তা সংস্কার শুরু হয়েছে। ছিনতাই রোধে রাস্তায় পুলিশের প্রহরা বসেছে।
বাংলাদেশি বললেন, আমারও একদিন আপনার মতোই আমাদের এলাকার নেতার সঙ্গে দেখা হয়েছিল। আমিও সবার সামনে জোর গলায় প্রতিবাদ করেছি, দাবি জানিয়েছি। প্রথম দিন কোনোই উন্নতি দেখলাম না। দ্বিতীয় দিনও কোনো উন্নতি দেখলাম না। তৃতীয় দিন চোখ মেলে দেখলাম, হাসপাতালের বিছানায় শুয়ে আছি। ডান হাতটা তখনো নাড়াতে পারছিলাম না…!

Category: বাংলা কৌতুক । Bangla Jokes, বিবিধ জোকস
Previous Post:কাটাকাটি খেলা
Next Post:৩ নম্বর ভোট

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑