• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

পাওনাদার

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » বিবিধ জোকস » পাওনাদার

ব্যাংকে চাকরির জন্য আবেদন করেছে জসিম। তাকে পরীক্ষা করার জন্য ব্যাংকের বড় কর্তা একটা ছোট্ট কাজ দিলেন। বললেন, ‘কবির সাহেব আমাদের ব্যাংক থেকে মোটা অঙ্কের টাকা ঋণ নিয়েছেন। দীর্ঘদিন ধরে আমরা তাঁর পেছনে লেগে আছি, কিন্তু তিনি আমাদের টাকা পরিশোধ করছেন না। পারো তো তাঁর কাছ থেকে আমাদের পাওনা টাকা উদ্ধার করে নিয়ে এসো।’
পরদিনই পুরো পাওনা টাকা উদ্ধার করে হাজির জসিম। বড় কর্তার চক্ষু তো ছানাবড়া! কর্তা বললেন, ‘আশ্চর্য! আমরা এত দিন ধরে পারলাম না, আর তুমি এক দিনেই টাকা তুলে ফেললে! কীভাবে পারলে?’
জসিম বলল, ‘সহজ! তাঁকে বললাম, হয় আপনি আমাদের টাকা পরিশোধ করুন, নয়তো আপনার সব পাওনাদারের কাছে গিয়ে বলব, আপনি আমাদের টাকা পরিশোধ করে দিয়েছেন!’

Category: বাংলা কৌতুক । Bangla Jokes, বিবিধ জোকস
Previous Post:নিজের পকেটে হাত
Next Post:ছুটির আবেদন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑