• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

হেঁচকি ওঠা বন্ধ

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » বিবিধ জোকস » হেঁচকি ওঠা বন্ধ

ব্যাংকে টাকা তোলার লাইনে দাঁড়িয়েছে জলিল। তবে বেচারা একদমই স্বস্তিতে নেই। একটু পরপরই তার বিকট শব্দে হেঁচকি উঠছে। পুরো ব্যাংকের মানুষ জলিলের দিকে ফিরে ফিরে তাকাচ্ছে। খুবই বিব্রতকর অবস্থা!
একসময় কাউন্টারের একেবারে কাছে চলে গেল জলিল। ২০ হাজার টাকার চেকটা জমা দিতেই কাউন্টারে বসা মেয়েটি পাংশু মুখে বলল, ‘দুঃখিত স্যার, আপনার অ্যাকাউন্টে এত টাকা জমা নেই।’
বিস্ময়ে জলিলের চোখ কপালে উঠল, বলে কী! কদিন আগেই পুরো ৫০ হাজার টাকা সে জমা রেখেছে। মেয়েটিকে সে জিজ্ঞেস করল, ‘তা হলে কত টাকা আছে?’
মেয়েটি বলল, ২০০ টাকার কাছাকাছি।’
জলিলের এবার প্রায় মূর্ছা যাওয়ার দশা। কাঁপা কাঁপা গলায় বলল, ‘আপনি কি আমার সঙ্গে মজা করছেন?’
এবারে মিষ্টি হেসে মেয়েটি বলল, ‘জি স্যার, আপনি নিশ্চই লক্ষ করেননি, আপনার হেঁচকি ওঠা বন্ধ হয়ে গেছে!’

Category: বাংলা কৌতুক । Bangla Jokes, বিবিধ জোকস
Previous Post:চেকবইয়ের সব পাতায় সই
Next Post:ব্যাংকের মাথাব্যথা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑