• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মডেলের ছবি

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » বিবিধ জোকস » মডেলের ছবি

দীর্ঘক্ষণ ধরে আঁকায় মনোনিবেশ করতে চেষ্টা করছেন শিল্পী হরিপদ। কিন্তু মডেল মেয়েটা এত নড়াচড়া করছে, বারবারই তাঁর মনোসংযোগে ব্যাঘাত ঘটছে। একসময় রেগেই গেলেন হরিপদ। আঁকার চেয়ার থেকে উঠে মডেল মেয়েটার দিকে এগিয়ে গেলেন। এবং চটাস করে মেয়েটার গালে একটা চড় বসিয়ে দিলেন!
হতভম্ব হয়ে মেয়েটা বলল, ‘আপনি বুঝি আপনার সব মডেলকেই এভাবে মারেন?’
হরিপদ বললেন, ‘কখনোই না। এর আগে আমি চারটা মডেলের ছবি এঁকেছি। তারা কেউই তোমার মতো নড়াচড়া করেনি।’
মেয়েটা একটু দুখী দুখী স্বরে বলল, ‘কোন মডেলের ছবি এঁকেছেন, দেখি।’
হরিপদ একটা থালা, দুটো গ্লাস, একটা আধ খাওয়া পেঁপে আর একটা ফুলদানির ছবি বের করে দেখালেন!

Category: বাংলা কৌতুক । Bangla Jokes, বিবিধ জোকস
Previous Post:চড়া দাম
Next Post:লিলি বিরিয়ানকে আঁকতে চেষ্টা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑