• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ফুটন্ত ফুটবলানুভূতি

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » বিবিধ জোকস » ফুটন্ত ফুটবলানুভূতি

[বর্তমানে চলমান ইউরো ফুটবল টুর্নামেন্টে সবচেয়ে সহজ গ্রুপের ফেবারিট দল ছিল রাশিয়া। অথচ তারা গ্রুপের বাধাই পেরোতে পারেনি। ক্ষুব্ধ সমর্থকেরা এখন তাই কোচ ও ফুটবলারদের নিয়ে কৌতুক বানিয়ে গায়ের ঝাল মেটাচ্ছে।]

 শেষ ম্যাচে গ্রিসের সঙ্গে দলের স্ট্রাইকার আলেক্সান্দর কেরজাকভ বার লক্ষ্য করে শট নিয়েছিলেন এগারোবার। বল গোলবারমুখী হয়নি একবারও। এ নিয়ে বানানো কৌতুকটি সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে:
ম্যাচশেষে কেরজাকভ রাগ ঝাড়তে পাশের ডাস্টবিনে লাথি মেরেছিলেন, তবে ডাস্টবিনে পা লাগাতে তিনি ব্যর্থ হন।
 ইউরোপের অর্থনীতি বিষয়ে সামান্য খোঁজখবর রাখেন যাঁরা, তাঁরা বুঝবেন এই ব্যঙ্গটি:
ইউরো জোন থেকে বেরিয়ে গেল গ্রিস নয়, রাশিয়া।
 রাশিয়ার কোচের নাম ডিক অ্যাডভোকেট। তাঁর নাম ব্যবহার করে বানানো হলো:
রাশিয়ার ফুটবল রক্ষা করতে অ্যাডভোকেট প্রয়োজন নেই, প্রয়োজন প্রসিকিউটর বা জল্লাদ।
 —আমাদের ফুটবলারদের খেলা আপনার কেমন লেগেছে?
—তলস্তয়ের খেলার মতো।
—কিন্তু তলস্তয় তো ফুটবল খেলতেন না!
—ঠিক সেই কারণেই কথাটা বললাম।
 রাশিয়ার ফুটবলের সঙ্গে দেখা হলো রাশিয়ার শিক্ষাব্যবস্থার। পরস্পরের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল তারা, তারপর একে অন্যকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল হু হু করে।
 লজ্জা ঢাকতে আরশাভিন মেয়ের সাজ নিয়ে বের হলো বাসা থেকে। তারপর পথে এক বৃদ্ধাকে জিজ্ঞেস করল,
আপনি জানেন, আমি কে?
—জানি। তুমি আরশাভিন।
—কীভাবে চিনলেন?
—আমি কেরজাকভ।
 পেলেকে একবার প্রশ্ন করা হয়েছিল,
রাশিয়া কবে ফুটবলে বিশ্বচ্যাম্পিয়ন হবে?
—যখন ব্রাজিল চ্যাম্পিয়ন হবে আইস হকিতে।
 রাশিয়ার ফুটবলাররা অবশেষে তাদের ফালতু কাজ শেষ করেছে। তাদের সামনে এখন অনেক গুরুত্বপূর্ণ কাজ: চিপস বা সফট ড্রিংকের বিজ্ঞাপনে অংশ নেওয়া।
 হয় ফুটবলের সমর্থক হতে হবে, নয়তো রাশিয়ার। একসঙ্গে দুটির সমর্থক হওয়া বাস্তবে অসম্ভব।

সূত্র: দৈনিক প্রথম আলো, জুন ২৫, ২০১২

Category: বাংলা কৌতুক । Bangla Jokes, বিবিধ জোকস
Previous Post:গুণীজন কহেন – জুন ২৫, ২০১২
Next Post:দখিনা হাওয়া (আমি ভুলে যাই তুমি আমার নও)

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑