• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কুম্ভিলকবৃত্তির রকমফের – সের্গেই ত্রাইকোভ

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » রম্য রচনা » কুম্ভিলকবৃত্তির রকমফের – সের্গেই ত্রাইকোভ

‘এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়…দশ।’
‘১, ২, ৩, ৪, ৫, ৬…১০।’
‘এক শ, দুই শ, তিন শ, চার শ, পাঁচ শ…এক হাজার।’
‘১০০, ২০০, ৩০০, ৪০০, ৫০০…১০০০।’
‘দুই দুগুণে চার।’
‘২ – ২ = ৪’
‘পাঁচ পাঁচে পঁচিশ।’
‘৫ – ৫ = ২৫’
‘এক শ ভাগ দুই সমান পঞ্চাশ।’
‘১০০/২ = ৫০’…
বিশেষজ্ঞ দলের সভাপতি তাঁদের অনুসিদ্ধান্তের কথা জানালেন, ‘উপস্থিত সহকর্মীগণ, আলোচ্য প্রকাশিতব্য বই দুটির বিশেষ গুরুত্বপূর্ণ অংশগুলো আর উদ্ধৃত করার প্রয়োজন আছে বলে মনে হয় না। বই দুটির লেখকদের একজন অন্যের লেখা চুরি করেছেন বলে দাবি করা গোপন যে বার্তা আমরা পেয়েছিলাম অজানা এক ব্যক্তির কাছ থেকে, তা সর্বৈব ভিত্তিহীন বলে আমরা নিশ্চিত হয়েছি। উপস্থিত সকলে নিশ্চয় ওপরের উদাহরণ থেকে লেখক দুজনের সৃজনশীলতার স্বকীয়তা ও লেখনীর বৈশিষ্ট্যগত ভিন্নতা সম্পর্কে সম্যক ধারণা পেয়েছেন। লেখকদের দুজনই স্বতন্ত্র চিন্তাধারার অধিকারী। অতএব, এই বই দুটি প্রকাশে আর কোনো বাধা আছে বলে আমরা মনে করি না।’

সূত্র: দৈনিক প্রথম আলো, জুন ২৫, ২০১২

Category: বাংলা কৌতুক । Bangla Jokes, রম্য রচনা
Previous Post:গুণীজন কহেন – জুন ১৮, ২০১২
Next Post:মান নিয়ন্ত্রণ – ম. সেরপোরশনেভ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑