• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

পরিচয়পর্ব – আলেক্সান্দর পেরল্যুক

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » রম্য রচনা » পরিচয়পর্ব – আলেক্সান্দর পেরল্যুক

‘শুভ দিন! আপনার মতো সুন্দরী মেয়ের সঙ্গে পরিচিত হতে পারি? আমার নাম আন্দ্রেই।’
‘তো?’
‘আজ চমৎকার আবহাওয়া। হেমন্তকাল। গাছগুলো তাদের বাহারি পোশাক ঝেড়ে ফেলতে শুরু করেছে। বছরের কোন মৌসুমটি আপনার পছন্দ?’
‘কী? কী বললেন?’
‘বললাম, হেমন্তকাল বছরের অসাধারণ একটা সময়। আচ্ছা, আপনি কবিতা ভালোবাসেন? কার কবিতা পছন্দ ব্লক, এসেনিন নাকি আখমাতভার?’
‘মশকরা করছেন?’
‘একদমই না। আচ্ছা, আজ সন্ধ্যেবেলা কী করার পরিকল্পনা আপনার? ভাবছিলাম, আপনাকে আমন্ত্রণ জানাব অপেরা… না, না, নাইট ক্লাবে।’
‘ওহ, তো এত না পেঁচিয়ে, এভাবেই কথা শুরু করতেন!’

Category: বাংলা কৌতুক । Bangla Jokes, রম্য রচনা
Previous Post:গভীর রাতে রান্নাঘরে – ভ. পাভলভ
Next Post:ভালোবাসার রেকর্ড – লেভ করসুনস্কি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑