• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সবজান্তা সমীপেষু – জুন ০৪, ২০১২

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » রসবার্তা » সবজান্তা সমীপেষু – জুন ০৪, ২০১২

রক্ষক আর ভক্ষকের মধ্যে পার্থক্য কী?
দেশের পুলিশের দিকে তাকিয়ে বাকিটা আন্দাজ করে নিন।

এই সময় আমাদের দেশের সবচেয়ে খাঁটি জিনিস কী?
পুলিশ, কারণ টেস্ট করার আগেই স্বরাষ্ট্রমন্ত্রীর সার্টিফিকেট পেয়ে যাবেন!

উড়োচিঠি না মোবাইল ফোন, কোনটির মাধ্যমে হুমকি দেওয়া সহজ?
এগুলো একটিও না, হুমকি দিতে হলে দিন পুলিশের মাধ্যমে।

সংসার সুখের হয় রমণীর গুণে আর সরকার সুখী হয়?
পুলিশি অ্যাকশনে।

পুলিশ আইনজীবীর গায়ে হাত তুলে কী প্রমাণ করল?
আইন প্রয়োগকারীর হাত আইনের চেয়েও লম্বা।

পুলিশ সাংবাদিক পেটাল কেন?
ফেমাস হওয়া জন্য, নিউজ হওয়ার এর চেয়ে সহজ উপায় আর কী আছে!

সূর্য মামার পরে সবচেয়ে গরম মামা কে?
পুলিশ মামা (কথায় আছে না সূর্যের চেয়ে বালি গরম)।

সূত্র: দৈনিক প্রথম আলো, জুন ০৪, ২০১২

Category: বাংলা কৌতুক । Bangla Jokes, রসবার্তা
Previous Post:ছদ্মবেশিনী
Next Post:ডাকাতের হাতে – তারাপদ রায়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑