• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

পরিচয়পর্ব – তাতিয়ানা নোভিকভা

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » রম্য রচনা » পরিচয়পর্ব – তাতিয়ানা নোভিকভা

বেড়াতে এল অতিথিরা।
কুকুরটা ঘরের এক কোণে বসে ঝিমুচ্ছিল।
‘আমার দিকে এসো তো!’ আর্মচেয়ারে আয়েশ করে বসে নিয়ে বলল এক অতিথি।
কুকুরটি এগিয়ে গেল তার দিকে।
‘বসো,’ অতিথি বলল।
কুকরটি বসল।
‘শোও,’ অতিথি বলল।
কুকুরটি শুয়ে পড়ল।
‘দাঁড়াও,’ অতিথি বলল।
কুকুরটি দাঁড়াল।
‘বসো,’ অতিথি বলল।
কুকুরটি বসল।
‘হ্যান্ডশেক করো,’ অতিথি বলল।
কুকুরটি পেছনের দুপায়ে ভর দিয়ে দাঁড়িয়ে সামনের এক পা এগিয়ে ধরে ভালো করে চেয়ে দেখল অতিথির দিকে।
অতিথি চিন্তামগ্ন হলো খানিকক্ষণের জন্য। তারপর একসময় বলল, ‘শোও।’
দীর্ঘশ্বাস ফেলে কুকুরটি আবার শুয়ে পড়ল।
‘বসো,’ আবার বলল অতিথি।
কুকুরটি বসল।
অতিথি আবার ভাবতে শুরু করল, কিন্তু নতুন কিছু খুঁজে পেল না বলার মতো।
তখন কুকুরটি বলল, ‘এখন ওঠো এবং বেরিয়ে যাও।’

সূত্র: দৈনিক প্রথম আলো, মে ২৮, ২০১২

Category: বাংলা কৌতুক । Bangla Jokes, রম্য রচনা
Previous Post:অনশন – আলিম আল রাজি
Next Post:গর্ব – লেভ করসুনস্কি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑