• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

গুণীজন কহেন – মে ১৪, ২০১২

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » বিখ্যাতদের রম্যকথা » গুণীজন কহেন – মে ১৪, ২০১২

আমি নিঃসন্দেহে মনে করি যে তারাই পরিশ্রম করে সময় কাটায়, যাদের কিছুই করার নেই।
অস্কার ওয়াইল্ড
আইরিশ সাহিত্যিক

ফ্যাশন মডেলদের মৃত্যুর প্রধান কারণ হলো, রাস্তার খানাখন্দের ভেতর পড়ে যাওয়া।
ডেভ ব্যারি, মার্কিন লেখক

পথচলা যদি সহজ হয়, তাহলে বুঝবেন পথটা ভুল।
টেরি গুডকাইন্ড, মার্কিন লেখক

বিদ্যুৎ ইলেকট্রন নামক খুব ছোট ছোট কিছু কণা দিয়ে তৈরি, যেগুলো খালি চোখে দেখা যায় না, যদি না আপনি মদ্যপ হন।
ডেভ ব্যারি, মার্কিন লেখক

সবাই আবহাওয়ার কথা বলে, কিন্তু তা নিয়ে কেউ কিছু করে না। আমার মা আমাকে নিয়ে অনেক ঝামেলায় পড়েছিলেন। কিন্তু আমার মনে হয়, তিনি সেগুলো উপভোগ করতেন।
মার্ক টোয়েন, মার্কিন সাহিত্যিক

বয়স খুব একটা মজার কিছু নয়। যে কেউ বুড়ো হতে পারে। এর জন্য আপনাকে শুধু অনেক দিন বাঁচতে হবে।
গ্রুশো ম্যার্ক্স, মার্কিন কৌতুক অভিনেতা

সূত্র: দৈনিক প্রথম আলো, মে ১৪, ২০১২

Category: বাংলা কৌতুক । Bangla Jokes, বিখ্যাতদের রম্যকথা
Previous Post:পরীক্ষায় পাস করার সহজ তরিকা
Next Post:অনশন – আলিম আল রাজি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑