বিখ্যাত হতে চাইলে প্রচুর লেখা প্রকাশ করা প্রয়োজন।
প্রচুর লেখা প্রকাশ করতে চাইলে পত্রিকা অফিসগুলোয় সময়মতো গল্পগুলো পৌঁছানোর ব্যবস্থা করা প্রয়োজন।
পত্রিকা অফিসগুলোয় সময়মতো গল্পগুলো পৌঁছানোর ব্যবস্থা করতে চাইলে ট্যাক্সিতে যাতায়াত করা প্রয়োজন।
ট্যাক্সিতে যাতায়াত করতে চাইলে অনেক টাকার প্রয়োজন।
অনেক টাকা রোজগার করতে চাইলে প্রচুর লেখা প্রকাশ করা প্রয়োজন।
প্রচুর লেখা প্রকাশ করতে চাইলে পত্রিকা অফিসগুলোয় সময়মতো গল্পগুলো পৌঁছানোর ব্যবস্থা করা প্রয়োজন।
পত্রিকা অফিসগুলোয় সময়মতো গল্পগুলো পৌঁছানোর…
… এবং ইত্যাদি ইত্যাদি।
হোন দেখি এর পরে বিখ্যাত!
Leave a Reply