• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

নতুন করে শুরু করা – এ. গ্রিগ

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » রম্য রচনা » নতুন করে শুরু করা – এ. গ্রিগ

এক চমৎকার সকালে… না, এক বিচ্ছিরি সকালে ছেলেটি বলল মেয়েটিকে, ‘চলো না, আবার নতুন করে সব শুরু করা যাক।’
কথাটা বলার আগে সে সব গভীরভাবে বিশ্লেষণ করে দেখেছে। সবকিছু। এখন সে নিশ্চিত জানে, কী কী করা উচিত হয়নি তার, কী কী বলা উচিত হয়নি, কী কী ভাবা উচিত হয়নি। আর তাই সবকিছু যদি নতুন করে শুরু করা যেত, ভাবছিল সে।
‘নতুন করে শুরু করার কথা বলছ?’ মেয়েটি বলল, ‘তথাস্তু!’
তারপর জিনিসপত্র গুছিয়ে নিয়ে সে চলে গেল মায়ের কাছে।

Category: বাংলা কৌতুক । Bangla Jokes, রম্য রচনা
Previous Post:কথার প্যাঁচ
Next Post:বুদ্ধিমত্তা ও বোকামি – ভ্লাদিমির লেবেদেভ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑