• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

নাছোড়বান্দা

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » বিবিধ জোকস » নাছোড়বান্দা

বাবার অফিসে ফোন করেছে ছোট্ট জনি।
জনি: হ্যালো, বাবা!
বাবা: বলো।
জনি: বাবা, অফিস থেকে ফেরার পথে আমার জন্য আইসক্রিম এনো।
বাবা: জনি, ডাক্তার না তোমাকে আইসক্রিম খেতে নিষেধ করেছেন! আমি ফোন রাখছি।
খানিক বাদে আবারও বাবাকে ফোন করল জনি। আবারও একই আবদার, ‘বাবা, বাড়ি ফেরার সময় আইসক্রিম এনো।’
বাবা: জনি, বাবাকে বিরক্ত কোরো না। আমি আইসক্রিম আনব না। রাখি।
একটু পর আবারও একই আবদার জনির। বাবা এবার রেগেই গেলেন! ‘জনি, আমি কিন্তু এসে তোমাকে পিট্টি দেব! রাখছি।’
আবারও বাবাকে ফোন করল জনি। এবার বলল, ‘বাবা, তুমি যখন আমাকে পিট্টি দিতে আসবে, সঙ্গে করে আইসক্রিম এনো!’

Category: বাংলা কৌতুক । Bangla Jokes, বিবিধ জোকস
Previous Post:নবাগত
Next Post:পালটা আক্রমন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑