• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

একই ভুল এতবার

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » বিবিধ জোকস » একই ভুল এতবার

ঝন্টু আর মন্টু, দুই বন্ধু বসে টিভিতে সিনেমা দেখছে। সিনেমার একপর্যায়ে দেখা গেল, নায়িকাকে হারিয়ে নায়ক আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছে। নায়ক একটা বাড়ির ছাদের কিনারায় দাঁড়িয়ে—এই লাফ দিল বলে! এমন সময় বিজ্ঞাপন বিরতি শুরু হয়ে গেল।
ঝন্টু: আমার মনে হয়, নায়ক শেষ পর্যন্ত লাফ দেবে না।
মন্টু: আমার মনে হয় দেবে।
ঝন্টু: বাজি হয়ে যাক! লাফ দিলে আমি তোকে ১০০ টাকা দেব, আর লাফ না দিলে তুই আমাকে ১০০ টাকা দিবি। রাজি?
মন্টু: রাজি।
বিরতির পর দেখা গেল, নায়ক লাফিয়ে পড়ল এবং মারা গেল। মন্টু জিতে নিল ১০০ টাকা।
মন্টু: হাঃ হাঃ, আমি আসলে তোকে বোকা বানিয়েছি। এই ছবি আমি আগেও একবার দেখেছি।
ঝন্টু: তুই তো মোটে একবার, আমি এই ছবি আগে চারবার দেখেছি। কিন্তু ভাবিইনি বোকাটা একই ভুল এতবার করবে!

Category: বাংলা কৌতুক । Bangla Jokes, বিবিধ জোকস
Previous Post:দুঃখের সিনেমা
Next Post:সবাক চরিত্র

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑