• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কত বড় গাধা

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » বিবিধ জোকস » কত বড় গাধা

জলিল সাহেব রেগেমেগে তাঁর বসের রুমে ঢুকে বললেন, ‘স্যার, অফিসের সবাই বলে, আমি নাকি এ অফিসের সবচেয়ে বোকা লোক! এ অপমান অনেক সয়েছি, আর না! আজ আমি প্রমাণ করে দিয়েছি, আমার চেয়ে বোকা লোকও এই অফিসে আছে!’
বস: তাই নাকি? তা কীভাবে প্রমাণ করলেন?
জলিল সাহেব: অফিসের গাড়ির ড্রাইভারটাকে বললাম, ‘জলদি আমার বাড়ি গিয়ে দেখে আসো তো, আমি বাড়ি আছি কি না।’ ব্যাটা অমনি গাড়ি নিয়ে ছুট লাগাল! কত বড় আহাম্মক!
বস: হুম। তাই তো দেখছি।
জলিল সাহেব: জি স্যার! কত বড় গাধা! আমার বাড়ি যাওয়ার কী দরকার ছিল? বাসায় ফোন করে আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলেই হয়!

Category: বাংলা কৌতুক । Bangla Jokes, বিবিধ জোকস
Previous Post:প্রতিশোধ
Next Post:দুই ভাই মিলে ঢিল

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑