• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সবজান্তা সমীপেষু – এপ্রিল ২৩, ২০১২

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » রসবার্তা » সবজান্তা সমীপেষু – এপ্রিল ২৩, ২০১২

চোখ অপারেশনের পর ধীরে ধীরে চোখ খুলতে বলা হয় কেন?
যাতে এরই মধ্যে নায়ক কিংবা নায়িকা এসে পৌঁছাতে পারে। (বাংলা ছবি দেখেন না?)

আমাকে কেন প্রাইজবন্ড দেওয়া হলো?
কই, আপনাকে তো প্রাইজবন্ড দেওয়া হয়নি! চোখের মাথা খেয়েছেন?

পানি নিচের দিকে পড়ে কেন?
ওপরে থাকার মতো যথেষ্ট পলিটিক্যাল পাওয়ার নাই তো।

ভালোবাসলেই ঘর বাঁধা যায় না, তাহলে কী বাঁধা যায়?
প্রেমিকার চুল।

সংসদে বিতর্ক ও টক
গালাগালিতে।

বাইরে বৃষ্টি হচ্ছে, কী করব?
একটা ছাতা নিয়ে রাস্তায় অপেক্ষা করেন, কোনো সুন্দরী যদি ছাতা ছাড়া এ পথ দিয়ে যায়…

বলুন তো, আমার বাবা-মা কেন আমার নাম স্বাধীন রাখল?
দেশটা যে স্বাধীন, সেটা যাতে অন্তত আপনাকে দেখলে মনে পড়ে।

Category: বাংলা কৌতুক । Bangla Jokes, রসবার্তা
Previous Post:গুণীজন কহেন – এপ্রিল ২৩, ২০১২
Next Post:একটি কল্পকাহিনি – ভিতালি মার্তিনভ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑