• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

দুই কুমিরের গল্প – আলেক্সান্দর প্রজোরভ

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » বিবিধ জোকস » দুই কুমিরের গল্প – আলেক্সান্দর প্রজোরভ

দুই কুমির, বৃদ্ধ ও তরুণ, শুয়ে আছে বালির ওপর।
বৃদ্ধ কুমির নিশ্চুপ শুয়ে রৌদ্রস্নান করছে পুরোনো হাড়গুলোয় লুকিয়ে থাকা বাতরোগ দূর করার চেষ্টায়। তরুণ কুমির কথা বলছে অনর্গল।
‘বুঝতে পারছি না, কেন যে আমার পুরো শরীরের চামড়া চুলকোচ্ছে কদিন ধরেই! এর মানে কী?’
বৃদ্ধ কুমির অলসভাবে হাই তুলে বলল, ‘অর্থযোগের সম্ভাবনা।’
‘তাই নাকি! দারুণ তো!’ বলতে বলতে প্রাণপ্রাচুর্যে ভরপুর তরুণ কুমিরটা ঝোপঝাড়ের ভেতরে ঢুকে পড়ল।
অচিরেই দুরন্ত এই তরুণ কুমিরকে শিকারিরা মেরে ফেলল গুলি করে। তারপর তার চামড়া বেচে দিল ফ্যাক্টরির কাছে, যেখানে সেই চামড়া দিয়ে বানানো হলো মেয়েদের হাতব্যাগ, মানিব্যাগ।
‘বলেছিলাম না, অর্থযোগের সম্ভাবনা!’ বলল বৃদ্ধ কুমির।

Category: বাংলা কৌতুক । Bangla Jokes, বিবিধ জোকস
Previous Post:বন্ধুত্বের সনদপত্র – আন্দ্রেই স্মিরনোভ
Next Post:রেস্টুরেন্টের ওয়েবসাইট

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑