• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

না-কাটা দিঘি ভরাট

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » বিবিধ জোকস » না-কাটা দিঘি ভরাট

একবার এক প্রকৌশলী বদলি হয়ে নতুন এক এলাকার দায়িত্ব নিলেন। গিয়েই তিনি তাঁর সহকারীকে আগের কয়েক বছরে কী কী উন্নয়ন কর্মকাণ্ড হয়েছে, সে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিলেন। নির্দেশমতো তদন্ত করে সহকারী তাঁকে যথাসময়ে রিপোর্ট দিলেন।
রিপোর্ট ঘেঁটে প্রকৌশলী দেখলেন, এলাকায় পানির সমস্যা নিরসনে একটি প্রশস্ত দিঘি খনন করার বাজেট দেওয়া হয়েছিল এবং রিপোর্টে উল্লেখ আছে, সেই দিঘিটা যথাসময়ে খনন করা হয়েছে। কিন্তু সমস্যা হলো, অনেক খোঁজাখুঁজি করেও তিনি রিপোর্টে উল্লিখিত জায়গায় কোনো দিঘি খুঁজে পেলেন না। তাঁর আর বুঝতে বাকি রইল না, আসলে কী ঘটেছে। তিনিও এর সুযোগ নিয়ে ওপরের মহলে রিপোর্ট করলেন, এই এলাকার মানুষ দিঘি থেকে পানি পান করে বলে এখানে ডায়রিয়াসহ পানিবাহিত রোগের প্রাদুর্ভাব বেশি। তাই অচিরেই যেন এই দিঘি ভরাট করে এখানে নলকূপ স্থাপনের বাজেট দেওয়া হয়। যথাসময়ে বাজেট মিলল এবং ‘না-কাটা’ দিঘি ভরাট হয়ে গেল; সেই সঙ্গে ওই প্রকৌশলী ও তাঁর সহযোগীদের পকেটও ভরল।

Category: বাংলা কৌতুক । Bangla Jokes, বিবিধ জোকস
Previous Post:উটপাখির গল্প – আহসান হাবীব
Next Post:গুণীজন কহেন – ডিসেম্বর ০৫, ২০১১

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑