• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আগুন – আ. কিনশেভ

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » রম্য রচনা » আগুন – আ. কিনশেভ

একদিন সকালে এক লোকের ঘুম ভাঙল খুবই বাজে একটা অনুভূতি নিয়ে: আজ তার ফ্ল্যাটে আগুন লাগবেই!
‘আর আগুন একবার জ্বলতে শুরু করলে পুড়ে ছারখার হয়ে যাবে সবকিছু’—নাশতা করতে করতে তার মনে হলো।
‘একেবারে দাউদাউ করে জ্বলবে’—ফ্ল্যাটের দরজা বন্ধ করতে করতে ভাবল সে।
অফিসে খুবই অসুস্থ সময় কাটল তার। সারাক্ষণ মনে হতে থাকল: ‘নিশ্চয়ই এখন পুড়ছে।
আগুন লাগার খবর পেলে লোকে যেভাবে ছোটে, সেই গতিতে সে ফিরল বাসায়। ‘এরই মধ্যে নির্ঘাত পুড়ে গেছে আমার ফ্ল্যাট!’—ফিরতে ফিরতে মনে হয়েছিল তার। যখন সে ঘরে ঢুকল, আগুনের কোনো চিহ্নও ছিল না সেখানে।
তখন সে নিজেই আগুন ধরাল ঘরে। তারপর প্রতিবেশীদের সঙ্গে দাঁড়িয়ে জ্বলন্ত আগুনের লেলিহান শিখার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল:
—আমি ঠিকই জানতাম!

সূত্র: দৈনিক প্রথম আলো, নভেম্বর ২৮, ২০১১

Category: বাংলা কৌতুক । Bangla Jokes, রম্য রচনা
Previous Post:গুণীজন কহেন – নভেম্বর ২৮, ২০১১
Next Post:সুনাম – গেরমান দ্রোবিজ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑