• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

প্রতিভা – ন. লেভিৎস্কি

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » রম্য রচনা » প্রতিভা – ন. লেভিৎস্কি

‘এ আমাদের কনিষ্ঠ, নাম ভালেরিক’—সগর্বে নিজের সন্তানের পরিচয় দান করলেন সের্গেই পেত্রোভিচ। ‘গানপাগল।’
‘তাই নাকি!’—অতিথিরা প্রশ্ন করল সমস্বরে।
‘তো একটা কিছু বাজিয়ে শোনাও না, ভালেরিক।’—একজন প্রস্তাব দিল।
চোখমুখ লাল হয়ে উঠল লজ্জিত ভালেরিকের। সে প্রশ্নমাখা চোখে তাকালো তার মায়ের দিকে।
‘সবাই চাইছে যখন…’—সসংকোচে বললেন এদিতা ইয়াকভলেভ্না।
‘শুনতে চাই! শুনতে চাই!’—অতিথিরা হাততালি বাজিয়ে বলল।
ভালেরিক প্রশ্নমাখা চোখে তাকালো বাবার দিকে।
‘সবাই অনুরোধ করছে যখন…’—বাবা বললেন।
ভালেরিক ধীর পায়ে এগিয়ে গেল ক্যাসেট প্লেয়ারের দিকে, তারপর আত্মবিশ্বাসের সঙ্গে আঙুল দিয়ে চাপ দিল ‘প্লে’ বাটনে।

সূত্র: দৈনিক প্রথম আলো, নভেম্বর ২১, ২০১১

Category: বাংলা কৌতুক । Bangla Jokes, রম্য রচনা
Previous Post:এই তো জীবন – আলেক্সান্দর শ্মিদ
Next Post:যেমন শ্বশুর তেমন জামাই – ভি এস নাইপল

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑