• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বিবাহবন্ধনে আবদ্ধ থাকা – ভ. কুকস

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » রম্য রচনা » বিবাহবন্ধনে আবদ্ধ থাকা – ভ. কুকস

সকালে স্কুলে যাওয়ার সময় স্কুলব্যাগে স্যান্ডউইচ (প্রকাশ্যে) এবং এক প্যাকেট সিগারেট (গোপনে) ঢোকাতে ঢোকাতে রোনি প্রশ্ন করল মা-বাবাকে লক্ষ্য করে, ‘বিবাহবন্ধনে আবদ্ধ থাকা—এর মানে কী?’
‘বিবাহবন্ধনে আবদ্ধ থাকার মানে হচ্ছে,’ প্রাণবন্ত কণ্ঠে মা বললেন, ‘সকালবেলা নারী যখন কফি বানায়, আর সেই সময়ে পুরুষ সুখনিদ্রামগ্ন থাকে…’
‘বিবাহবন্ধনে আবদ্ধ থাকার মানে হচ্ছে,’ বাবা বলতে শুরু করলেন সোৎসাহে, ‘যখন নারী অরুচিকর কী একটা বস্তু বানিয়ে মনে করে, সে তুর্কি স্টাইলে কফি বানিয়েছে…’
‘যখন পুরুষ বাসায় নারীর সঙ্গে খ্যাঁচখ্যাঁচ করে, কারণ অফিসে তাকে কেউ পাত্তা দেয় না…’
‘রোনি, আমার কথা শোনো। যখন নতুন কেনা কোনো হ্যাট পরলে নারীকে হেলমেট পরা সৈনিকের মতো লাগে বলে সে পুরুষের সঙ্গে খ্যাঁচখ্যাঁচ করে…’
‘যখন নতুন হ্যান্ডব্যাগ কেনার অধিকার নারীর থাকে না…’
তাদের বচসা বিঘ্নিত হলো কলবেলের লম্বা শব্দে। দুয়ারে দাঁড়িয়ে ছিল রোনি।
‘তুমি কোথায় গিয়েছিলে?’ মা জিজ্ঞেস করলেন।
‘স্কুল থেকে ফিরলাম। পাঁচ-পাঁচটা ক্লাস ছিল। কোনোমতে পার করে এলাম। খিদে পেয়েছে। খাবার রেডি?’

সূত্র: দৈনিক প্রথম আলো, অক্টোবর ৩১, ২০১১

Category: বাংলা কৌতুক । Bangla Jokes, রম্য রচনা
Previous Post:ভাগ্য – আনাতোলি ত্রুশকিন
Next Post:কর্মস্থলে – য়্যুরি প্রকপেঙ্কো

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑