• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

দুর্ভাগা – ইলিয়া বুৎ মান

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » বিদেশী জোকস » দুর্ভাগা – ইলিয়া বুৎ মান

এক দেশে এক লোক ছিল। সে বলত:
—আমি থাকি সবচেয়ে সুন্দর শহরে।
সত্য কথাই বলত সে। কারণ, সারা দেশে শহর ছিল ওই একটিই।
লোকটি আরও বলত:
—আমার সড়কটি শহরে সবচেয়ে সুন্দর।
সেটাও ছিল সত্য। কারণ, আর কোনো সড়ক ছিল না শহরে।
সড়কের সবচেয়ে সুন্দর বাড়িতে থাকে বলে বড়াই করত সে। সে কথাও মিথ্যে নয়। কারণ, সেই সড়কে আর কোনো বাড়ি ছিল না।
দাবি করত সে জোর গলায় যে সারা বাড়িতে তার সমকক্ষ কেউ নেই। মিথ্যে ছিল না তাতেও। কারণ, সে ছাড়া আর কেউ থাকত না বাড়িতে।
সে বলতে ভালোবাসত:
—গোটা দেশে যেহেতু আমি একা, তার মানে আমি সবার চেয়ে ভালো আছি।
সংগত কারণেই সেটাও ছিল সত্যি কথা। কার পক্ষে তার চেয়ে ভলো থাকা সম্ভব, যখন আর কেউ বাস করত না সেই দেশে?

তবে আমাদের গল্পের এই লোকটির চেয়ে দুর্ভাগা আর কেউ ছিল না। দেশে সবার চেয়ে ভালো থাকা সত্ত্বেও সেই কথাটি কাউকে জানাতে না পারার ব্যাপারটি সত্যিই পীড়াদায়ক।

Category: বাংলা কৌতুক । Bangla Jokes, বিদেশী জোকস
Previous Post:বুদ্ধিমান কুকুর – আলেক্সান্দর পেরল্যুক
Next Post:ভূমিকম্প নিয়ে ফেসবুক স্ট্যাটাস

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑