• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

উপকার

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » বিবিধ জোকস » উপকার

চালের দোকানে এসে বেশ হাসিমুখে কথা বলতে লাগল এক লোক। আসলে আমি এসেছি আপনাকে কিছু টাকা দেওয়ার জন্য।
দোকানদার বেশ অবাক হলো। টাকা দিতে এসেছেন? কিন্তু আপনার কাছে কখনো বাকিতে চাল বিক্রি করেছি বলে তো মনে পড়ে না?
লোকটা বলল, আপনি ঠিকই বলেছেন। আমার কাছে কখনোই আপনি বাকিতে চাল বিক্রি করেননি। সেই হিসেবে আমি আপনাকে কোনো বকেয়া টাকা দিতে আসিনি। আমি এসেছি আপনাকে কিছু বকশিশ দিতে। কারণ, আপনি আমার অনেক বড় উপকার করেছেন।
দোকানদার এবার আগের চেয়ে দ্বিগুণ অবাক হলো। বকশিশ দিতে এসেছেন! আমি আপনার উপকার করেছি!
অবশ্যই উপকার করেছেন। কারণ, আপনি এই কয়েক মাসে চালের সঙ্গে যে পরিমাণ ইটের কণা দিয়েছেন, তাতে আমি সহজেই বাড়ির ছাদের ঢালাইটা সেরে ফেলতে পেরেছি।

Category: বাংলা কৌতুক । Bangla Jokes, বিবিধ জোকস
Previous Post:মুচকি হাসে
Next Post:দাম হাঁকানো

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑