• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

তদন্ত কমিটির সামনে বানর

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » বিবিধ জোকস » তদন্ত কমিটির সামনে বানর

একটি বিমান দুর্ঘটনায় মারা গেল বিমানের সব যাত্রী আর কর্মচারী। ভাগ্যক্রমে বেঁচে গেল বিমানে উপস্থিত একটি বানর। কীভাবে বিমানটি দুর্ঘটনায় পতিত হলো, জানতে একটি তদন্ত কমিটি গঠন করা হলো। তদন্ত কমিটির লোকেরা তদন্তের সুবিধার্থে অনেক কষ্টে বানরটিকে ইশারায় কথা বলা শেখাল। অতঃপর তদন্ত কমিটির সামনে হাজির করা হলো বানরটিকে।
তদন্ত কমিটি: দুর্ঘটনার সময় পাইলট কী করছিল?
‘পাইলট বাথরুমে ছিল।’ ইশারায় বলল বানরটি।
তদন্ত কমিটি: দুর্ঘটনার সময় কো-পাইলট কী করছিল?
বানর: ঘুমাচ্ছিল।
তদন্ত কমিটি: দুর্ঘটনার সময় বিমানবালা কী করছিল?
বানর: যাত্রীদের দেখাশোনা করছিল।
তদন্ত কমিটি: দুর্ঘটনার সময় তুমি কী করছিলে?
এবার বলল বানর, ‘বিমান চালাচ্ছিলাম’!

Category: বাংলা কৌতুক । Bangla Jokes, বিবিধ জোকস
Previous Post:ফিল্মের হিরো
Next Post:গুরুত্বপূর্ণ মন্ত্রী

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑