• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

শামিয়ানা সেলাই

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » বিবিধ জোকস » শামিয়ানা সেলাই

বিশালদেহী এক লোক দর্জির দোকানে গিয়ে কাপড় বের করে দিয়ে দর্জিকে শেরওয়ানি বানানোর জন্য মাপ নিতে বলল।
দর্জি মাপ নিয়ে বলল, ‘ভাই, এই শেরওয়ানি সেলাই করতে কিন্তু ২০০ টাকা লাগবে।’
বিশালদেহী বলল, ‘কিন্তু আপনি সাইনবোর্ডে যে লিখে রেখেছেন শেরওয়ানি সেলাই ১০০ টাকা। আমার কাছে ২০০ টাকা চাচ্ছেন কেন? আমাকে বোকা পেয়েছেন নাকি!’
দর্জি গায়ের ঘাম মুছতে মুছতে বলল, ‘সাইনবোর্ডে আপনি ঠিকই দেখেছেন। শেরওয়ানি সেলাই করতে খরচ ১০০ টাকাই। কিন্তু একটা শামিয়ানা সেলাইয়ের জন্য আমরা ২০০ টাকা নিই। আপনার যে মাপ নিয়েছি, এই মাপে তো আমরা শামিয়ানা সেলাই করি, ভাই।’

Category: বাংলা কৌতুক । Bangla Jokes, বিবিধ জোকস
Previous Post:বিরক্ত
Next Post:গাধা না তো কী

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑