• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কাজ নীতিনির্ধারণ, বাস্তবায়ন নয়

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » বিবিধ জোকস » কাজ নীতিনির্ধারণ, বাস্তবায়ন নয়

বিড়ালদের সার্বক্ষণিক উৎপাতে অতিষ্ঠ ইঁদুরেরা উপদেশ নিতে গেল জ্ঞানী প্যাঁচার কাছে।
– বিচক্ষণ প্যাঁচা ভায়া, কী করি আমরা বলো তো! একটা পরামর্শ দাও। নইলে বিড়ালগুলোর জ্বালায় তো টেকা দায় হয়ে পড়েছে!
একটু ভেবে নিয়ে প্যাঁচা বলল: এক কাজ করো। তোমরা সবাই শজারু হয়ে যাও। তোমাদের গায়ে কাঁটা দেখে বিড়ালেরা তোমাদের ছায়াই মাড়াবে না।
জুতসই পরামর্শ পেয়ে খুশিমনে বাড়ি ফিরে গেল ইঁদুরেরা। ফেরার পরে হঠাৎ একজনের মনে হলো: পরামর্শ তো দারুণ! কিন্তু আমরা শজারু হব কীভাবে?
আবার সব ইঁদুর চলল প্যাঁচার কাছে। গিয়ে বলল: আমরা শজারু হব কীভাবে?
প্যাঁচা উত্তর দিল: উল্টোপাল্টা প্রশ্ন নিয়ে আমার কাছে আসবে না! আমার কাজ নীতিনির্ধারণ, বাস্তবায়ন নয়।

Category: বাংলা কৌতুক । Bangla Jokes, বিবিধ জোকস
Previous Post:বোকা প্রাণী
Next Post:গরুর মাংস

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑