• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

রুশ মিশালি – ডিসেম্বর ২০, ২০১০

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » বিদেশী জোকস » রুশ মিশালি – ডিসেম্বর ২০, ২০১০

 গতকাল রান্নাঘরে ঢুকে দেখি, খাবার টেবিল চার পা ওপরে তুলে উল্টে পড়ে আছে।
এর মানে কী?
মারা গেছে, মনে হয়।
 প্রেমের ত্রিভুজ আসলে দুষ্টচক্র।
 হাতে কিছুটা সময় আছে আপনার? তাহলে আপনার টেলিফোন নাম্বারটি লিখুন, সেটিকে গুণ করুন আপনার ফ্ল্যাট নাম্বার দিয়ে। এরপর প্রাপ্ত সংখ্যাটির সঙ্গে আপনার বেতনের পরিমাণ যোগ করুন। এখন এই সংখ্যা থেকে আপনার স্ত্রীর কোমরের মাপ (সেন্টিমিটারে) বিয়োগ করুন। এবার সংখ্যাটিকে ভাগ করুন আপনার সন্তান-সংখ্যা দিয়ে। প্রাপ্ত ফলাফলটি ভালো করে মনে রাখুন এবং খবরদার, কাউকে সংখ্যাটি জানাবেন না। কারণ, এর কোনো অর্থই নেই আসলে।
 মাছ কোটার পর হাত থেকে মাছের গন্ধ সম্পূর্ণভাবে দূর করতে হাত ভালো করে ধুয়ে ফেলুন কেরোসিন দিয়ে।
 বিশ্বকাপে তুমি কোন দলকে সাপোর্ট করবে।
রাশিয়াকে।
তা তো জানিই, কিন্তু পরে কোন দলকে?
 এক তরুণ বিয়ে করল এক বৃদ্ধাকে। তরুণটি মারা গেলে তার সমস্ত সম্পদের অধিকারী হলেন বৃদ্ধা।

Category: বাংলা কৌতুক । Bangla Jokes, বিদেশী জোকস
Previous Post:দুটি বিলেতি গল্প – তারাপদ রায়
Next Post:বোকা প্রাণী

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑