• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

তালাওয়ালার কাছে

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » ব্যক্তিত্ব » সর্দারজি » তালাওয়ালার কাছে

সর্দারজি তাঁর ঘরের দরজা পুরোটাই ভেঙে কাঁধে করে কোথাও নিয়ে যাচ্ছেন। রাস্তায় সর্দারজির এই দরজা নিয়ে যাওয়া দেখে তাঁর বন্ধু সান্তা জিজ্ঞেস করলেন, ‘সর্দারজি, ঘটনা কী? ঘরের পুরো দরজা নিয়ে যাচ্ছ কোথায়?’
সর্দারজি বললেন, ‘আর বলিস না, দরজাটায় একটু সমস্যা হয়েছে। তাই তালাওয়ালার কাছে যাচ্ছি।’
সান্তা বললেন, ‘দরজায় সমস্যা হলে তো মানুষ কাঠমিস্ত্রির কাছে যায়। কিন্তু তুই বোকার মতো তালাওয়ালার কাছে যাচ্ছিস কেন, বুঝলাম না তো!’
সর্দারজি বললেন, ‘আরে, দরজার চাবিটা কোথায় যেন হারিয়ে ফেলেছি। তালা খুলে তো ঘরে ঢুকতে হবে নাকি! তাই পুরো দরজা খুলে তালাওয়ালার কাছে নিয়ে যাচ্ছি তালা ভাঙার জন্য। বুঝলি এবার?’

Category: বাংলা কৌতুক । Bangla Jokes, ব্যক্তিত্ব, সর্দারজি
Previous Post:একই ঘটনা
Next Post:৪ নম্বর প্রতিযোগী

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑