• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

খারাপ দিক

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » বিখ্যাতদের রম্যকথা » খারাপ দিক

ড্যানিয়েল ওয়েবস্টার সাধারণ লোকদের সঙ্গে মিশতে খুব ভালোবাসতেন। একবার তিনি মাছ ধরার জন্য জনৈক মি. বেকারের বাড়িতে গেলেন। তাঁদের পূর্ব পরিচয় ছিল। ফলে মি. বেকারের ঘোড়াটি কয়েক ঘণ্টার জন্য ধার চাইলেন। মি. বেকারও সানন্দে ঘোড়া দিয়ে নদীতে কোথায় সাধারণ লোকে মাছ ধরে, সেটা দেখানোর জন্য স্বতঃপ্রণোদিত হয়ে সঙ্গে সঙ্গে চললেন। রাস্তাটি খুব কর্দমাক্ত ছিল এবং ওয়েবস্টার সে কথাটি বলতেই মি. বেকার বলে উঠলেন, ‘আমি জানি এবং এটাই এখানকার সবচেয়ে খারাপ দিক।’
অতঃপর মশা কামড়াতে শুরু করলে ওয়েবস্টার মশার প্রসঙ্গ তুললেন। তখন মি. বেকার জবাব দিলেন, ‘হ্যাঁ, আমি জানি, এবং এটাই এখানকার সবচেয়ে খারাপ দিক।’ এরপর খুব গরম লাগা শুরু হলে ওয়েবস্টার গরমের বিষয়টি বললেন। অন্যবারের মতো মি. বেকার একই কথা বললেন।
সারা দিন কাটিয়ে একটা মাছও না পেয়ে ভঙ্গ হূদয়ে ড্যানিয়েল ওয়েবস্টার যখন বললেন, ‘মি. বেকার, এখানে কোনো মাছ আছে বলে তো মনে হয় না।’
মি. বেকার তখন জবাব দিলেন, ‘হ্যাঁ, আমি জানি, এবং এটাই এখানকার সবচেয়ে খারাপ দিক’

Category: বাংলা কৌতুক । Bangla Jokes, বিখ্যাতদের রম্যকথা
Previous Post:রাজাকে তোষামোদ
Next Post:ম্যারাথন দৌড়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑