• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

জলজ প্রাণী

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » বিবিধ জোকস » জলজ প্রাণী

বনের ভেতরে মদ খাওয়া নিষিদ্ধ ঘোষণা করেছে সিংহ। তার পরও খরগোশকে বার দুয়েক পানোন্মত্ত অবস্থায় হাতেনাতে ধরে ফেলেও ক্ষমা করে দিয়ে বলেছে:
—আর কখনো তোকে মাতাল দেখলে সঙ্গে সঙ্গে গিলে ফেলব, বলে রাখছি।
এরপর আরেক দিন সিংহের চোখে পড়ল, কাদাজলে গড়াগড়ি যাচ্ছে মাতাল খরগোশ।
সিংহ বলল:
—দু’বার তোকে সতর্ক করে দিয়েছি, আজ আর ছাড়ছি না।
জড়ানো কণ্ঠে খরগোশ বলল:
—আমার একটা প্রশ্ন আছে: আপনি আইন ঘোষণা করেছেন স্থলভাগের জীবজন্তুর জন্য, তাই না?
—হ্যাঁ।
—তাহলে জলজ প্রাণীর ওপর হম্বিতম্বি করছেন কেন?

Category: বাংলা কৌতুক । Bangla Jokes, বিবিধ জোকস
Previous Post:অ্যালার্ম ঘড়ি দিয়ে স্যুপ রান্না
Next Post:রাফ খেলা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑